বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পিরোজপুরে ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস-লেহেঙ্গা জব্দ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২২ হাজার ৪৮১টি ভারতীয় শাড়ি, ৫০টি থ্রি পিস ও ৫০টি লেহেঙ্গা। এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।

রোববার (৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ৩ অক্টোবর মধ্যরাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা থানার দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

অভিযান চলাকালে নদীতে একটি সন্দেহজনক ফিশিং বোট দেখতে পেয়ে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে পিরোজপুরের পুরোনো ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীর থেকে বোটটি আটক করা হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২২ হাজার ৪৮১টি ভারতীয় শাড়ি, ৫০টি ভারতীয় থ্রি পিস ও ৫০টি ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। একই সঙ্গে ফিশিং বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে চোরাকারবারিরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা পোশাক ও ফিশিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102