বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

রোমান্টিক ফটোশুটে নজর কাঁড়লেন অপু বিশ্বাস-আদর আজাদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সিক্রেট’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় হাজির হতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এছাড়াও তাদের হাতে রয়েছে আরও নতুন একটি সিনেমা, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে।

সিনেমা মুক্তির আগেই এক চোখ ধাঁধানো, রাজকীয় ফটোশুটে ধরা দিলেন ঢালিউডের এই নতুন জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই নতুন লুকে অন-স্ক্রিন রসায়ন প্রকাশ পেতেই চলচ্চিত্রপাড়ায় রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে।

ভিডিও শেয়ার করে ক্যাপশনে আদর আজাদ লিখেন, ‘কিছু মুহূর্তের জন্য কোনো চিত্রনাট্যের প্রয়োজন হয় না। সেগুলো কেবল স্মৃতি হয়েই থেকে যায়।’ অপু বিশ্বাস লিখেন, ‘প্রতিটি প্রেমের গল্পই সুন্দর, তবে আমাদের গল্পটিই আমার সবচেয়ে প্রিয়।’

সম্প্রতি এই জুটির গ্ল্যামারাস ফটোশুটের ভিডিও নেটদুনিয়ায় আলোচনায় এসেছে। সবাই আদর আজাদের সঙ্গে অপু বিশ্বাসের শুটের প্রশংসা করছেন। সেলিব্রিটি স্টাইলিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর বিশেষ ভাবনায় করা এই ফটোশুটে দুজনকে চমৎকার রাজকীয় কস্টিউমে ফুটিয়ে তোলা হয়েছে। কক্সবাজারের মনোরম সমুদ্র সৈকতে একটি মেকওভার প্রতিষ্ঠানের প্রোমোশনাল ফটোশুট ও রিলস ভিডিও শুট করেছেন।

ভিডিওতে যেমন ছিল অপুর আবেদনময়ী অবতার, তেমনি তার পাশে ট্র্যাডিশনাল শেরওয়ানিতে আদর আজাদের গাম্ভীর্যপূর্ণ লুক ভক্তদের মুগ্ধ করেছে। ক্যামেরার সামনে তাদের এই উষ্ণ কেমিস্ট্রি মূলত আসন্ন সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102