কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন- এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবের একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়, সালমান মুক্তাদিরের স্ত্রী দিশা ইসলাম দুই সন্তানকে নিয়ে এরই মধ্যে বিদেশে গেছেন।
একই পোস্টে বলা হয়, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরের একটি ফ্লাইটে দেশ ছেড়েছেন।
তবে এসব দাবির পক্ষে কোনো নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ফলে সালমান মুক্তাদির সত্যিই দেশ ছেড়েছেন কি না, কিংবা বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা তার রয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার (৫ অক্টোবর) রাতে খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি টকশোতে অংশ নেন সালমান মুক্তাদির। সেখানে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, নিজের বক্তব্য এবং দেশে থাকার ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।
একটি প্রতিবেদনে তার বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, সাম্প্রতিক বক্তব্য থেকে তিনি সরে আসেননি এবং এ নিয়ে কোনো ধরনের আইনি বা অন্য হুমকি এলে তিনি জবাব দিতে প্রস্তুত।