বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

গৌরীপুরে আগুনে পুড়ল সিনেমা হলসহ ৫ ব্যবসাপ্রতিষ্ঠান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পৌর শহরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে সিনেমা হলে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিনেমা হল সংলগ্ন এলপিজি সিলিন্ডার গ্যাসের গুদাম, ডেকোরেশন দোকান এবং পুরাতন কাপড়ের দোকানসহ একাধিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিনেমা হলের পাশের সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।

উল্লেখ্য, ঝলমল সিনেমা হলটি মূলত স্থানীয় একটি পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়িতে পরিচালিত হয়ে আসছিল। অগ্নিকাণ্ডে কি পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102