বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

ডিসি অফিস চত্বর থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় যুবক আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যশোরে ডিসি অফিস চত্বর থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে ডিসি অফিসের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আটক তুহিন শেখ বাগেরহাটের মোংলা থানার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামে ভাড়াবাড়িতে থাকেন।

জানা গেছে, সকালে ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে একটি রানার ৫০ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান। পরে ট্রেজারি গার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানানো হলে তারা তুহিনকে আটক করেন।

ট্রেজারি গার্ডে দায়িত্বরত পুলিশ সদস্য আব্দুল আজিজ জানান, তুহিন শেখকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102