বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নিয়ম ভেঙে মাদ্রাসার গাছ কর্তন, সুপারের বিচারের দাবিতে ১২ দপ্তরে অভিযোগ স্টুডেন্ট টিকিট নিয়ে দুই কলেজছাত্রকে মারধরের অভিযোগ, বাস ভাঙচুর বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় টানা তিনবার বেরোবির ফেরদৌস রহমান বদলগাছীতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়, উত্তরা কোল্ড স্টোরেজে কৃষকের পকেট কাটার অভিযোগ লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ক্রিস্টা পাইকের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য শেকৃবির ৭ শিক্ষার্থী মনোনীত পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুতের নতুন জোনাল অফিস উদ্বোধন

স্টুডেন্ট টিকিট নিয়ে দুই কলেজছাত্রকে মারধরের অভিযোগ, বাস ভাঙচুর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআরটিসি বাস কাউন্টারে স্টুডেন্ট টিকিট চাওয়াকে কেন্দ্র করে দুই কলেজছাত্রকে মারধর ও তাদের মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা বিআরটিসির দুটি বাসে ভাঙচুর চালান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বুধবার সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অবস্থিত সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সপড়ুয়া দুই শিক্ষার্থী আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে ভুলতা বিআরটিসি বাস কাউন্টারে যান। সেখানে তারা দুটি স্টুডেন্ট টিকিট চান। তবে কাউন্টারে থাকা লোকজন টিকিট দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের সঙ্গে কথাকাটাকাটি হয়।

পরে একপর্যায়ে কাউন্টারে থাকা লোকজন ওই দুই শিক্ষার্থীকে মারধর এবং তাদের মোবাইল ফোন ভাঙচুর করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মায়ারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্তদের বিচার দাবিতে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা বিআরটিসির দুটি বাসে ভাঙচুর চালান। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়া হলে দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে কলেজে ফিরে যান।

এ বিষয়ে বিআরটিসি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102