মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কারা মহাপরিদর্শক আনোয়ারুল কবীরের যোগদান রামুতে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা, জাতীয় পর্যায়ের বিতার্কিক গড়ার প্রত্যয় জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার মিষ্টির খালি আসনে ভোট ১২ নভেম্বর, তপশিল ঘোষণা নিরাপত্তাহীনতায় বাঙ্কারে দিন কাটাচ্ছেন সৌদি যুবরাজ! সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, গোদাগাড়ী ইউএনওকে অপসারণ দাবিতে ঘেরাও দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কৃষককে হত্যার চেষ্টা

জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জাতি গঠন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, একটি স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের অবদান অপরিসীম।

সোমবার (১২ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক বিশেষ অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা দেশ গঠন ও জাতীয় নিরাপত্তায় তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা কেবল সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৌশলগত স্থিতিশীলতাও নিবিড়ভাবে যুক্ত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের এ দর্শনে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আন্দোলন চলাকালে জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা ছিল সাহসিকতার পরিচায়ক। অন্যায়ের বিরুদ্ধে তাঁদের আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ লড়াই জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রযুক্তিগত উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে তরুণেরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করবেন এবং বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে প্রতিরক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন।

এর আগে প্রতিরক্ষা উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102