মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কারা মহাপরিদর্শক আনোয়ারুল কবীরের যোগদান রামুতে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা, জাতীয় পর্যায়ের বিতার্কিক গড়ার প্রত্যয় জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার মিষ্টির খালি আসনে ভোট ১২ নভেম্বর, তপশিল ঘোষণা নিরাপত্তাহীনতায় বাঙ্কারে দিন কাটাচ্ছেন সৌদি যুবরাজ! সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, গোদাগাড়ী ইউএনওকে অপসারণ দাবিতে ঘেরাও দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কৃষককে হত্যার চেষ্টা

দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কৃষককে হত্যার চেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যশোরের মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামান (৫০) নামে এক কৃষককে দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) উপজেলার শ্যামকুড় মাঠে এ ঘটনা ঘটে। আহত কামরুজ্জামান কাশিপুর গ্রামের মৃত শমসের আলী দফাদারের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের ভাই আসাদুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টার দিকে কামরুজ্জামান শ্যামকুড় মাঠে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে কাশিপুর গ্রামের মাসুম, হাসিবসহ আরও ৩ থেকে ৪ জন তার ওপর হামলা চালান।

প্রথমে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার ভাইকে হত্যার চেষ্টা ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান আসাদুল।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে কামরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102