মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চশমা ছাড়া কোরআন পড়া ১২৩ বছর বয়সী সেই আব্বাস মারা গেছেন চকবাজারে আরেকটি ভবনে ছড়িয়েছে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন কারা মহাপরিদর্শক আনোয়ারুল কবীরের যোগদান রামুতে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা, জাতীয় পর্যায়ের বিতার্কিক গড়ার প্রত্যয় জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার মিষ্টির খালি আসনে ভোট ১২ নভেম্বর, তপশিল ঘোষণা নিরাপত্তাহীনতায় বাঙ্কারে দিন কাটাচ্ছেন সৌদি যুবরাজ! সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, গোদাগাড়ী ইউএনওকে অপসারণ দাবিতে ঘেরাও দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কৃষককে হত্যার চেষ্টা

চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি, একজনের কারাদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে মহসিন ভূঁইয়া (৪৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের যমুনা রোডের ক্লাবের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মহসিন ভূঁইয়া চাঁদপুর সদর উপজেলার মধ্য তরপুরচণ্ডী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আলেক ভূঁইয়া এবং মাতার নাম মৃত হাসিনা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে ইয়াবা সেবন করে মাতলামি অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জামাদিও পাওয়া যায়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহসিন ভূঁইয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102