মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে পুকুরপাড়ের ৮টি গাছ কাটার অভিযোগ, আদালতে সি.আর.মামলা ড. ইউনূসকে হেনস্তা: জামায়াত আমির বললেন ‘শেইম’ ঘাটাইলে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি লুৎফর রহমান খান আজাদ বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা আহত রিয়াদের পর ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করেছে বিমান ড. ইউনূসের ঘটনায় সামনে এলো যেসব আ.লীগ নেতার নাম মামুনুর রশীদের বাড়িতে ভয়াবহ হামলা-লুটপাট, যা জানা গেল ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র! হত্যা মামলায় জামিন পেয়েই ‘জয় বাংলা’ স্লোগান আইভীর

শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়ায় স্কুলে শাসন করায় ছুটির পর এক শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। মঙ্গলবার দুপুরে (১৩ অক্টোবর) কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, সোমবার ক্লাসচলাকালীন অতিরিক্ত দুষ্টামি করার কারণে সপ্তম শ্রেণির ওই ছাত্রকে ভাইস প্রিন্সিপালের রুমে নিয়ে যান রায়হান ইসলাম। এসময় ওই ছাত্রের অভিভাবককেও ফোন দেওয়া হয়। এতেই ক্ষিপ্ত হয়ে যায় সে।

পরে ওই দিন বিকেলে বিদ্যালয় ছুটির পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই ছাত্র। শিক্ষক সেখানে পৌঁছালে তাকে থামতে বলে সে। মোটরসাইকেল থামানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই গাছের ডাল দিয়ে শিক্ষকের মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ওই ছাত্রের আঘাতে শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। তার ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে অবস্থান করছেন।

অধ্যক্ষ আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে মঙ্গলবার সকালে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারে বক্তব্যের জন্য ফোন দেওয়া হলে কেউ সাড়া দেয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102