মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে পুকুরপাড়ের ৮টি গাছ কাটার অভিযোগ, আদালতে সি.আর.মামলা ড. ইউনূসকে হেনস্তা: জামায়াত আমির বললেন ‘শেইম’ ঘাটাইলে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি লুৎফর রহমান খান আজাদ বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা আহত রিয়াদের পর ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করেছে বিমান ড. ইউনূসের ঘটনায় সামনে এলো যেসব আ.লীগ নেতার নাম মামুনুর রশীদের বাড়িতে ভয়াবহ হামলা-লুটপাট, যা জানা গেল ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র! হত্যা মামলায় জামিন পেয়েই ‘জয় বাংলা’ স্লোগান আইভীর

ঘাটাইলে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি লুৎফর রহমান খান আজাদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফলক উন্মোচনের মাধ্যমে এ কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরী তাসমিন উর্মি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সারোয়ার রেজভী, বিআরডিবি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক মঞ্জু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে পরিদর্শন কক্ষটি নির্মাণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে আগত সাধারণ মানুষের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক পরিদর্শন কার্যক্রম সহজ করতে কক্ষটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102