মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে পুকুরপাড়ের ৮টি গাছ কাটার অভিযোগ, আদালতে সি.আর.মামলা ড. ইউনূসকে হেনস্তা: জামায়াত আমির বললেন ‘শেইম’ ঘাটাইলে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি লুৎফর রহমান খান আজাদ বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা আহত রিয়াদের পর ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করেছে বিমান ড. ইউনূসের ঘটনায় সামনে এলো যেসব আ.লীগ নেতার নাম মামুনুর রশীদের বাড়িতে ভয়াবহ হামলা-লুটপাট, যা জানা গেল ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে বেধড়ক পেটাল সপ্তম শ্রেণির ছাত্র! হত্যা মামলায় জামিন পেয়েই ‘জয় বাংলা’ স্লোগান আইভীর

ড. ইউনূসকে হেনস্তা: জামায়াত আমির বললেন ‘শেইম’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেছেন, ‘শেইম…’।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

কালবেলার পাঠকদের জন্য ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।

সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102