বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় টানা তিনবার বেরোবির ফেরদৌস রহমান বদলগাছীতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়, উত্তরা কোল্ড স্টোরেজে কৃষকের পকেট কাটার অভিযোগ লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ক্রিস্টা পাইকের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য শেকৃবির ৭ শিক্ষার্থী মনোনীত পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুতের নতুন জোনাল অফিস উদ্বোধন রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে এক মাস আট দিনেও কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। তাদের দাবি, অভিযোগের পর সরেজমিন তদন্ত হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন বিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন থেকে প্রধান শিক্ষককে অপসারণসহ বিভিন্ন দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। অভিযোগের পর কর্তৃপক্ষ বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শনও করেছে। তবে পরিদর্শনের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি।

বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্ত হলেও দীর্ঘ সময় ধরে কোনো ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। প্রশাসনের কাছে তারা দ্রুত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধন থেকে আয়োজকেরা বলেন, শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদল নেতা রনি সরকার, ভাঙামোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম রানা ও উপজেলা জাসাসের আহ্বায়ক নাজমুল হাসান, শিক্ষার্থী আশিক, মমিনুল ও স্থানীয় সুজন ও সোহাগসহ অনেকে।

মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, উত্তর রাবাইতাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনকে দ্রুত অপসারণ; তদন্ত প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ; বিদ্যালয়ে দ্রুত নিয়মতান্ত্রিক ও বৈধ পরিচালনা কমিটি গঠন এবং মো. আতিক ইসলামের নিয়োগ ও চাকরির বৈধতা নিরপেক্ষভাবে যাচাই করে অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102