মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আপিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। সোমবার (৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এর আগে গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে হাসানুল হক ইনুকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে আদালতের আদেশ অনুযায়ী, সাজাগুলো একই সঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে তার কারাভোগের মেয়াদ দাঁড়ায় ১০ বছর।

রাষ্ট্রপক্ষ এই সাজাকে অপর্যাপ্ত মনে করে সোমবার আপিল করেছে। আবেদনে তুলে ধরা বিভিন্ন যুক্তির ভিত্তিতে উচ্চ আদালতে ইনুর সাজা আরও বাড়ানো হবে বলে প্রত্যাশা করছে প্রসিকিউশন।

মামলাটির তদন্ত শুরু হয় ২০২৫ সালের ২৫ মার্চ। পরে ওই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়। এরপর ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। উভয় পক্ষের শুনানি শেষে ২ নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

গত বছরের ৩০ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। এরপর ১ ডিসেম্বর প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে মোট ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। অন্যদিকে, আসামিপক্ষ হাজির করে দুইজন সাফাই সাক্ষী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102