বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটবে শ্রমিক ফেডারেশন : রিজভী নেছারাবাদে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা খোলা আকাশের নিচে পাঠদান পলাশে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপির দুই নেতার পদ স্থগিত বিদ্যুৎ বিলের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও মিটার রিডার চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা ও জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : হুমায়ুন কবির পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে একজন অসহায় ও পঙ্গু ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কার্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান। পরে তারা একজন অসহায় পঙ্গু ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার তুলে দেন।

বাইসাইকেল বিতরণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং নিয়মিত পড়াশোনা করে ভালো ফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।

উপজেলা পরিষদের এমন উদ্যোগে শিক্ষার্থীরা যাতায়াতের সুবিধা পাওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102