বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নোয়াখালীর চাটখিলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভা ৭ নং ওয়ার্ড ছয়ানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন আয়োজক ও উপস্থিত নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মোজাহার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিন ভূঁইয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লল্টু, পৌরসভা ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম রিগান ভূঁইয়া, শ্রমিক দল নেতা দুলাল, হাজি মাসুদ, ছাত্রনেতা রিয়াজ খন্দকার, সৌরভ তফদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102