বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় টানা তিনবার বেরোবির ফেরদৌস রহমান বদলগাছীতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়, উত্তরা কোল্ড স্টোরেজে কৃষকের পকেট কাটার অভিযোগ লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ক্রিস্টা পাইকের আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় রুয়েটের ১৫ শিক্ষক-গবেষক প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য শেকৃবির ৭ শিক্ষার্থী মনোনীত পাকুন্দিয়ায় পল্লী বিদ্যুতের নতুন জোনাল অফিস উদ্বোধন রামেবিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো উপাচার্যের কক্ষের তালা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানববন্ধন

অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ার নিজ বাসভবনে সকাল ৫টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গোয়ার বাসভবনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া পাওয়া যায়নি। সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন।

‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘নটসম্রাট’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অভিনয়ের জন্য তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন।

২০২৬ সালেও তাকে ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’-এর মতো সিনেমায় দেখা গেছে। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর খবরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102