বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ফের বাবা-মা হতে চলছেন সিদ্ধার্থ-কিয়ারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আসছে নতুন অতিথি। দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

ইনস্টাগ্রামে কিয়ারা ও সিদ্ধার্থ একটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, তাদের সঙ্গে রয়েছে একমাত্র মেয়ে সারায়াহর হাতও।

তিনজনের হাতের পাশে রাখা ছিল ছোট্ট একজোড়া ক্রোশিয়ার শিশুর মোজা। ছবিটির সঙ্গে তারা লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’

সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসতে থাকেন কিয়ারা ও সিদ্ধার্থ। বলিউডের সহকর্মীরাও তাদের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। শুভেচ্ছা জানানো তারকাদের তালিকায় রয়েছেন করণ জোহর, আথিয়া শেঠি, ভূমি পেডনেকর ও মানীশ মালহোত্রাসহ আরও অনেকে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কিয়ারা ও সিদ্ধার্থ। বিয়ের দুই বছরের মাথায় ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান, মেয়ে সারায়াহর জন্ম হয়। এর কয়েক মাস আগে, একই বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন তারা। সেবারও ছোট্ট একজোড়া শিশুর মোজার ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছিলেন এই তারকা দম্পতি।

‘শেরশাহ’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্কের শুরু। পর্দার সম্পর্ক গড়ায় বাস্তব জীবনের প্রেমে। এরপর ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন কিয়ারা ও সিদ্ধার্থ। সন্তানদের নিয়েও প্রকাশ্যে খুব বেশি কথা বলতে দেখা যায় না তাদের। এবারও নিজেদের দ্বিতীয় সন্তানের আগমনের খবরটি সরাসরি জানানোর বদলে একটি সাধারণ ও আবেগঘন ছবির মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102