বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল : মন্ত্রী আযম খান মহেশপুরে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই শিবচরে পুকুরপাড়ের ৮টি গাছ কাটার অভিযোগ, আদালতে সি.আর.মামলা ড. ইউনূসকে হেনস্তা: জামায়াত আমির বললেন ‘শেইম’ ঘাটাইলে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি লুৎফর রহমান খান আজাদ বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা আহত রিয়াদের পর ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করেছে বিমান ড. ইউনূসের ঘটনায় সামনে এলো যেসব আ.লীগ নেতার নাম

ঘিওরে অবৈধ উত্তোলনের দায়ে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সাজেদা বেগম (৪০) নামের এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী তাকে এ জরিমানা করা হয়। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নালী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নালী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয় । গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে ঘিওর উপজেলা ভূমি কার্যালয়ের ক্রেডিট চেকিং সায়রাত সহকারী এস এম আনোয়ার হোসেন সুমন ও ঘিওর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনে পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর ক্ষতির কবল থেকে জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102