মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই বিষয়ে ফেল করা এসএসসি পরীক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা হাসিনা আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে শূন্য করার চক্রান্ত ছিল : মন্ত্রী আযম খান মহেশপুরে ডোবার পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই শিবচরে পুকুরপাড়ের ৮টি গাছ কাটার অভিযোগ, আদালতে সি.আর.মামলা ড. ইউনূসকে হেনস্তা: জামায়াত আমির বললেন ‘শেইম’ ঘাটাইলে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি লুৎফর রহমান খান আজাদ বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা আহত রিয়াদের পর ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করেছে বিমান ড. ইউনূসের ঘটনায় সামনে এলো যেসব আ.লীগ নেতার নাম

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক, অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্যসচিব তানভীর আহমেদ রবিন নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমার আব্বুর নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি আরও লেখেন, সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102