শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপালী বাংলাদেশের বর্ষপূর্তিতে আসিফ আকবরের শুভেচ্ছা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুল আজিজ।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ২৯৬তম পরিচালনা পর্ষদের সভায় তাদের নির্বাচিত করা হয়।

শেখ মোহাম্মদ জাকির হোসেন একজন বিশিষ্ট আইনজ্ঞ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট। তিনি সুপ্রিম ল চেম্বার্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং ও অর্থায়ন, করপোরেট ও বাণিজ্যিক আইন, প্রকল্প অর্থায়ন এবং বৈদেশিক বাণিজ্য অর্থায়নে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (আরইবি) বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ একজন অভিজ্ঞ ব্যাংকার। ব্যাংকিং কার্যক্রম, করপোরেট ব্যাংকিং, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কৌশলগত ব্যবস্থাপনাসহ ব্যাংকিং খাতে তার প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৬ সালে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। শাহজালাল ইসলামী ব্যাংকে তিনি চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি এক্সিম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পদে তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, বিনিয়োগ ও কৌশলগত উদ্যোগ তদারকি করছেন।

বাংলাদেশ ফাইন্যান্সের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ সময়ে এ নেতৃত্ব পরিবর্তন ঘটেছে। আইন, ব্যাংকিং ও অর্থায়ন খাতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সম্মিলিত অভিজ্ঞতা পরিচালনা পর্ষদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে করপোরেট সুশাসন জোরদার, পরিচালন সক্ষমতা বৃদ্ধি, অংশীজনদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে তাঁদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102