শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপালী বাংলাদেশের বর্ষপূর্তিতে আসিফ আকবরের শুভেচ্ছা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এ মামলায় এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। খালাস পাওয়া আসামির নাম নবী।

মামলার বিবরণে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ২০২১ সালের ৩১ আগস্ট রাতে বন্দর উপজেলার শাসনেরবাগ এলাকায় মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোতালেবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মাকছুদা বাদী হয়ে আটজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। রাজু ও সজীব নামে দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক আসামিকে খালাস দিয়েছেন।

এদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে ন্যায়বিচারের দাবিতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্ত্রী মাকছুদা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102