বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দেশের সব সিটি করপোরেশনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে সেরা হওয়ার স্বীকৃতিস্বরূপ রাসিককে এ পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর হোটেল গ্র্যান্ড রিভারভিউতে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রকল্পের (ইউডিসিজিপি) পক্ষ থেকে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পাঁচটি ক্যাটাগরিতে রাসিক এ স্বীকৃতি পেয়েছে। ক্যাটাগরিগুলো হলো—দায়িত্বশীল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পাড়া গঠন, সেবার মান, সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালন এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতি।

দেশসেরা হওয়ার এ পুরস্কার রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। এ পুরস্কার মহানগরবাসী, পরিচ্ছন্নতাকর্মী এবং সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীকে উৎসর্গ করছি। এ অর্জন আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো ও প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোশারফ হোসেন, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানসহ রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা, কমিউনিটি প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102