বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মোহাম্মদ টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টমাস বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মর্তুজার ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে মশিউর রহমান নামে এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। এতে আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102