বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

তিন দফা দাবিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তালা ঝুলিয়ে অধ্যক্ষসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাদের কলেজের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখা হয়।

শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের পর থেকে কলেজে বিভিন্ন দাবি নিয়ে তারা একাধিকবার আন্দোলন করেছেন। তবে দাবিগুলোর কোনো সমাধান না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন তারা।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, কলেজটি শতভাগ ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য চালু রাখতে হবে, প্রতিষ্ঠানটি বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে রাখতে হবে এবং কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের নতুন প্রকল্প নরসিংদী শহরেই বাস্তবায়ন করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দ্রুত দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না নেওয়া হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল হক বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি এখন বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মেনে নিতে চাইছেন না।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিন্তু বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন। এ সময় তারা কর্তৃপক্ষের বক্তব্যও শুনতে চাননি।

অধ্যক্ষ আরও বলেন, যেহেতু বিষয়টি বাংলাদেশ তাঁত বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট, তাই বোর্ডই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। আন্দোলনের বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102