বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের যেসব ভাতা বাড়ছে না

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়লেও আপাতত বাড়ছে না বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা। সরকারি চাকরিজীবীদের জন্য দেওয়া অর্থ বিভাগের এমন সিদ্ধান্তে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য যেভাবে নতুন বেতনকাঠামো তৈরি হয়েছে বা হচ্ছে।এমপিওভুক্ত শিক্ষকরাও তার আওতাভুক্ত। এখানে বৈষম্যের কিছু নেই।

ফলে মূল বেতন বাড়লেও নতুন পে-স্কেলের পূর্ণাঙ্গ আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

অর্থ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত গত ৩০ জুন কার্যকর থাকা হারেই বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা পাবেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ নতুন বেতনকাঠামো কার্যকর হলেও এসব ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকছে। এতে মূল বেতন বাড়ার তুলনায় মোট বেতন বৃদ্ধির হার কম হতে পারে।

এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। তবে দেশের বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে সরকারের প্রয়োজন হবে প্রায় ১০ হাজার ৫০ কোটি টাকা।

তিন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন-ভাতা বাবদ মোট প্রয়োজন ১০ হাজার ৪৯ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল ও কলেজের জন্য প্রয়োজন ৬ হাজার ৮৯৫ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৯৬৪ টাকা।

মাউশির সংশোধিত হিসাব অনুযায়ী, এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ৫ হাজার ৯৪ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৩৬৯ টাকা। অন্যদিকে কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজন ১ হাজার ৮০১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫৯৫ টাকা।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ প্রয়োজন ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজন ১ হাজার ২২১ কোটি টাকা।

জানা গেছে, তিন অধিদপ্তরের হিসাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, নতুন করে হিসাব তৈরির কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে নতুন হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। খুব শিগগির প্রজ্ঞাপন জারি হবে বলে আশা করছি। সরকারি কর্মচারীদের মতো পরিস্থিতিতে শিক্ষকদের পড়তে হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা কী হারে নির্ধারণ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্ত ও প্রজ্ঞাপনের ওপর নির্ভর করছে তাদের পূর্ণাঙ্গ আর্থিক সুবিধা পাওয়া।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102