শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার ও অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস উপাচার্যের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত শিক্ষক আসমা সাদিয়া রুনার স্মৃতি সংরক্ষণ এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগে ‘আসমা সাদিয়া রুনা মেমোরিয়াল সেমিনার লাইব্রেরি’র উদ্বোধন করা হয়েছে। এ সময় রুনা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ২৩০ নং কক্ষে সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে লাইব্রেরিটির উদ্বোধন করা হয়।

সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম রোকসানা মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রয়াত শিক্ষক আসমা সাদিয়া রুনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, গতকালকেও আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের ওসি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। আশা করি, খুব শিগগিরই মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে অভিযুক্ত হত্যাকারীর বিরুদ্ধে সিন্ডিকেট ইতোমধ্যে কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের আর্থিক অনিয়ম উদ্ঘাটন এবং ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একজন শিক্ষক ও সহকর্মী হিসেবে আমি প্রত্যাশা করি, অপরাধীর চরম এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ হারান ইবির সমাজকল্যাণ বিভাগের তৎকালীন সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা৷ শিক্ষিকাকে ছুরিকাঘাতের পর কর্মচারী ফজলু নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে কর্মচারী ফজলু, বিভাগের অপর দুই শিক্ষক শ্যাম সুন্দর সরকার, হাবিবুর রহমান ও কর্মকর্তা বিশ্বজিৎ এর নামে হত্যা মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফজলুকে গ্রেপ্তার করা হয়। বাকি ৩ আসামি এখনো পলাতক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102