বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আদালতের এই সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আজকের দিনটিকে স্বাগত জানাই। গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায়টি গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি একটি জোরালো স্বীকৃতি। এটি বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। এই রায়টি আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি নিদর্শন এবং এটি পুনরায় নিশ্চিত করে যে, এ ধরনের ভয়াবহ কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি কোনোভাবেই টিকতে পারে না।’

জাতিসংঘ মহাসচিব আরও উল্লেখ করেন, ‘এই প্রথমবার আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছে। আদালতের এই সিদ্ধান্ত মেনে চলার বাধ্যবাধকতা অনুযায়ী মিয়ানমারকে অবশ্যই কাজ করতে হবে।’

মিয়ানমারে শান্তি ও জবাবদিহিতার প্রয়োজনীয়তা তুলে ধরে গুতেরেস বলেন, ‘আমি পুনরায় বলছি যে, মিয়ানমারে দায়মুক্তির চক্র ভাঙা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জাতীয় পুনর্মিলন ও টেকসই শান্তির জন্য অপরিহার্য।’

এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত রায়ে মিয়ানমারকে গণহত্যার দায়ে দায়ী করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবার পুনর্মিলন ও ক্ষতিপূরণের পদক্ষেপ জানাতে দুই বছরের সময়সীমা বেঁধে দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102