বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ ভয়ংকর রূপ ধারণ করছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে যেসব এলাকায় বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে? অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, বের হতে পারছেন না কর্মকর্তারাও পরীমণি–অপু বিশ্বাসের বিরোধের নেপথ্যে যে কারণ

ইরানে নতুন হামলার জন্য ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করছেন নেতানিয়াহু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ইরানে নতুন করে সামরিক হামলা শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করে রাজি করানোর চেষ্টা করছেন ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের শীর্ষ নেতারা সংঘাত এড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন।

আলোচনার বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইরানে পুনরায় যুদ্ধ শুরু করতে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন নেতানিয়াহু। তবে নতুন করে সংঘাত শুরুর বিরোধিতাকারী হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে প্রভাবশালী ব্যক্তিরা নেতানিয়াহুর এ প্রচেষ্টা প্রতিহত করার চেষ্টা করছেন।

ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু ইরানে হামলা পুনরায় শুরু করতে চাইলেও এ মুহূর্তে ট্রাম্পকে রাজি করানোর মতো সুসংহত কোনো উদ্যোগ তেল আবিবে নেই।

এদিকে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সম্প্রতি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা সংঘাত এড়িয়ে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আঞ্চলিক নেতাদের আশঙ্কা, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরান আরও বড় ধরনের পাল্টা হামলা চালাতে পারে। এতে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

এর আগে সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা ‘খুবই কম’ বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। তিনি তেহরানের সরকারকে উৎখাতের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা পুনরায় শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102