চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপ অব কোম্পানিজের (ইলিয়াস ব্রাদার্স) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে খাতুনগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
তবে হামলার কারণ এবং এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।