বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নেত্রকোণার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ওই শিক্ষিকার তলপেটে লাথি মারার পাশাপাশি গর্ভের সন্তানসহ তাকে পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাচারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী জড়ো হয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

প্রধান শিক্ষিকার অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তার তলপেটে লাথি মারেন। অন্যরা তাকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করেন।

 

নিবেদিতা দেব বলেন, তারা অন্য একটি স্থানে বৈঠক করে তাকে সেখানে যেতে বলেন। কীসের বৈঠক, তা জানতে না পেরে তিনি তাদের বিদ্যালয়ের অফিস কক্ষে এসে কথা বলার অনুরোধ করেন। এরপরই অভিযুক্তরা চড়াও হন।

তিনি বলেন, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছে। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছে। তাদের সঙ্গে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ছিল। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার গর্ভের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন-এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার সন্তানকে পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।’

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছে। তিনি তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনো বাকি। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার খবর পেয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102