বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ৮৮

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মিশরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

মিশরের রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খাদের নিচে পড়ে যায়। খবর পেয়ে হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে অন্তত ৭২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে এক ট্রেনচালকও রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এক শোকবার্তায় তিনি বলেন, আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এছাড়া প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা এবং এর সঙ্গে জড়িত অবহেলাকারীদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাসমূহকে নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আশেপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে আল-আইয়াত এলাকার কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে। এর ফলে গিজা ও উচ্চ মিশর অঞ্চলের মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০২ সালে এই আল-আইয়াত অঞ্চলেই মিশরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আগুন লেগে ৩৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102