শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কাপাসিয়া প্রেসক্লাব দল ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি দল অংশ নেয়। নির্ধারিত ৯০ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী টাইব্রেকারে ৫-৪ গোলে জয়লাভ করে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি দল। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দর্শকেরা মনভরে উপভোগ করেন।

খেলার আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। প্রতিযোগীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কৃতী ফুটবলার মেজবাহ উদ্দিন রাজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা প্রমুখ।

এর আগে গত বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ স্লোগানে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102