বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নব-নির্মিত থানা ভবনের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে, কমিউনিটি পুলিশিং, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় থানা ভবন প্রাঙ্গণে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)  আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ বলেছেন, সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়া কঠোরভাবে নির্মূল করতে হবে।

এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকবে না। যে অপরাধী, তার পরিচয় সে অপরাধী; আইনের চোখে সবাই সমান এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ জনগণের পাশে আছে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় তিনি যে কোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করার গুরুত্ব ও দ্রুত সাড়া পাওয়ার কার্যকারিতার কথা তুলে ধরেন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সুজিত কুমার চন্দ বলেন, সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তিতে পুলিশের গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রয়েছে। জনগণ যেন নির্ভয়ে থানায় এসে সেবা ও আইনি সহায়তা পেতে পারেন, সেদিকে সবাইকে আন্তরিক হতে হবে।সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক  আবু হোরায়রা সাদ মাস্টার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটস্ এর সাবেক মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার  লোকজন উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আজমল হোসাইন জামী ও গীতা পাঠ করেন শ্রী গৌতম দত্ত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102