বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি বাসায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো.জাহেদুল আলম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। জাহেদুল আলম নগরীর রাহাত্তারপুল এলাকার মো. মঞ্জুর আলমের ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাহাত্তারপুল এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, রাহাত্তারপুল জামে মসজিদ গলির সোনাপুকুরের পশ্চিমে নাজের বাপের বাড়ি এলাকার মঞ্জুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে গাঁজা মজুত করে বিক্রির জন্য রাখার তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ওই কক্ষে অভিযান চালিয়ে জাহেদুল আলমকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষের খাটের পেছনে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102