শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসছে—এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

তবে স্কুলের সময়সূচি পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে হতে পারে আনুষ্ঠানিক বৈঠক। এতে কী সিদ্ধান্ত আসতে পারে, তা নিয়ে চলছে আলোচনা।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, তাপমাত্রা কমে গেলে বা শৈত্যপ্রবাহ শুরু হলে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়। শীতকালে এক শিফটের বিদ্যালয়গুলোতে সাধারণত সকাল ১০টায় ক্লাস শুরু হয়। তবে দুই শিফটের বিদ্যালয়গুলোর সময়সূচিতে সাধারণত কোনো পরিবর্তন আনা হয় না।

সূত্র জানায়, এবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। বিশেষ করে আসন্ন রমজানে বিদ্যালয়ের পাঠদান কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, স্কুলের পাঠদানের সময়সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে কয়েকজন আলোচনা করেছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। আলোচনা শেষে কী সিদ্ধান্ত হয়, তা জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, শিক্ষাপঞ্জি অনুযায়ী, শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ডিসেম্বরের শেষ দিকে বিদ্যালয়গুলোতে ৮ থেকে ১০ দিনের ছুটি থাকে। তবে এবার শীত কত দিন স্থায়ী হবে, তা এখনো জানায়নি আবহাওয়া অধিদপ্তর। শীতকালে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে। এ কারণে এবার বিদ্যালয়ের পাঠদানের সময়সূচি নিয়ে আগেভাগেই পরিকল্পনা করতে চায় সরকার। এ লক্ষ্যে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102