শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

পে-স্কেল নাও পেতে পারেন যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠায়নি অধিদপ্তর। ফলে নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে শঙ্কায় রয়েছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

যদিও এমন খবর নাকচ করে দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন। তিনি বলেন, নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা তাদের বেতন-ভাতা দিতে খোঁজ খবর নেওয়া হচ্ছে। যেহেতু এখনও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়ে কোনো হিসাব বিবরণী পাওয়া যায়নি তাই হিসাব পাওয়ার পর অর্থ বিভাগে অতিরিক্ত টাকা বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অর্থ বিভাগের কাছে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিতে ছয় মাসের বকেয়াসহ ১২ মাসের জন্য এ অর্থ চাওয়া হয়েছে বলে জানা গেছে।

মাউশির হিসাব বিবরণী থেকে জানা গেছে, চলতি বছরের জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৭ মাসের বকেয়া বেতন-ভাতা এবং আগামী বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বেতন-ভাতার হিসাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল-কলেজের জন্য বরাদ্দ পাওয়া অর্থ থেকে জুন মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ঘাটতির জন্য আলাদা করে বরাদ্দ চাওয়া হয়েছে।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৫৫ টাকা এবং বেসরকারি কলেজসমূহে অতিরিক্ত ৭৩৬ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৪০১ টাকাসহ সর্বমোট ৩ হাজার ২৬৭ কোটি ৮৮ হাজার ৯১ হাজার ২৫৬ টাকা অতিরিক্ত প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

মাউশির পাঠানো হিসাব বিবরণী থেকে জানা গেছে, ৬ মাসের বকেয়াসহ আগামী বছরের মে মাস পর্যন্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের বেতনে ২ হাজার ২৫৫ কোটি ৯৩ লাখ ১২ হাজার ৮১৯ টাকা এবং ভাতায় ২৭৫ কোটি ৬০ লাখ ১২ হাজার ৩৬ টাকাসহ মোট ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৫৫ টাকা দরকার হবে।অন্যদিকে কলেজের ক্ষেত্রে বেতনে ৬৬৫ কোটি ২৩ লাখ ২৭ হাজার ৫১১ টাকা এবং ভাতায় ৭১ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৮৯০ টাকাসহ মোট ৭৩৬ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৪০১ টাকা অতিরিক্ত প্রয়োজন হতে পারে।অর্থাৎ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৫৫ টাকা এবং বেসরকারি কলেজসমূহে অতিরিক্ত ৭৩৬ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৪০১ টাকাসহ সর্বমোট ৩ হাজার ২৬৭ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২৫৬ টাকা অতিরিক্ত প্রয়োজন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102