বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজারে একটি মনোহারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের আসবাবপত্র, বিভিন্ন পণ্যসামগ্রী, টেলিভিশন, কফি তৈরির মেশিন, নগদ টাকাসহ দোকানঘরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এ ঘটনায় দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জয় রহমান (২৩) উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের বাসিন্দা। তিনি বলেন, বুধবার সকাল ৭টার দিকে দোকান বন্ধ করে গোসল করতে যান। এর আধা ঘণ্টা পর স্থানীয় এক ব্যবসায়ী দৌড়ে এসে তাঁকে দোকানে আগুন লাগার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জয় রহমান জানান, আগুনে দোকানের ১৫টি প্লাস্টিকের চেয়ার, তিনটি টেবিল, একটি টেলিভিশন, একটি কফি তৈরির মেশিন, ক্যাশবাক্সে থাকা ১৫ হাজার টাকা, বিভিন্ন পণ্যসামগ্রী এবং টিনের দোকানঘরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এতে তাঁর দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জয়শ্রী বাজারের একটি দোকানে আগুনে পুড়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102