বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে ফিক্সড চিমনি দিয়ে অবৈধভাবে ইট তৈরির অপরাধে মদীনা ব্রিকস ফিল্ড নামে একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শানিরুল ইসলাম শাওন।

বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানায়, মদীনা ব্রিকস ফিল্ড বিগত ১৫বছর যাবত ফিক্সড চিমনি ব্যবহার করে অবৈধভাবে ইট তৈরি করে আসছে। এই চিমনি পরিবেশবান্ধব নয়।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সহকারী কমিশনার মো. শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন, সহকারী পরিচালক মো. আবু সাঈদ। এ ছাড়াও অভিযানে সহযোগিতা করেন গৌরীপুর থানার পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ, জেলা আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন বলেন, ইটভাটা প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইন (সংশোধিত)-২০১৯ অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। ১৫ বছর যাবত লাইসেন্সবিহীন ফিক্সড চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচালনা করে আসছে। পরিবেশবান্ধব ঝিকঝাক চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচালনা করার জন্য তাদেরকে অনেকদিন যাবত তাগাদা দেয়া হয়েছে কিন্তু তারা তা কর্ণপাত করেনি।

শুধুমাত্র চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব চিমনি ব্যবহার করে পুণরায় ইট তৈরি করতে পারবেন।

তিনি আরও বলেন, অবৈধ ও ড্রাম চিমনির ইটভাটার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102