বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলুকে আটক করেছে পুলিশ।

নিহত শাহীন মিয়া রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জিন্নতের ছেলে। অভিযুক্ত দেলোয়ার একই গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী মাজেদা (৩৫) জানান, শাহীন গাছ থেকে সুপারি নিয়ে তার বাড়ির সামনে আসার পর দক্ষিণ দিক থেকে দেলোয়ার এসে লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে শাহীন চিৎকার করলে দেলোয়ার হাতে থাকা ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন। এতে শাহীনের বুক থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। মাজেদা নিজের ওড়না দিয়ে শাহীনের বুক বেঁধে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় তারা দেলোয়ারকে ধাওয়া করেন। তবে কিছুক্ষণের মধ্যেই শাহীন মারা যান।

স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে এগিয়ে গেলে দেলোয়ার ছুরি হাতে তাকেও ধাওয়া করেন। ভয়ে তিনি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

হত্যাকাণ্ডের পর দেলোয়ার নিজ বাড়িতে গিয়ে লুকিয়ে থাকেন। পরে এলাকাবাসী তাকে ধাওয়া করলে ঘরের টিনের বেড়া ভেঙে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় চলে যান। সেখানে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে দেলোয়ারকে উদ্ধার করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102