বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী টেক্সটাইল কলেজে তালা, অবরুদ্ধ অধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তারা বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে ছাড়িয়ে সেরা রাজশাহী সিটি করপোরেশন হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক ধর্মপাশায় দোকানে আগুন, ক্ষতি দেড় লাখ টাকার বেশি গৌরীপুরে ইটভাটায় চিমনি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত এমআইএসটির গ্র্যাজুয়েশন সেরিমনি, উদ্বোধন হলো নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩ তিন বছরেও কোটি টাকার শান্তিনিবাসে ঠাঁই হয়নি প্রবীণদের গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণের নিহতের ঘটনায় আটক ১

রাতের আঁধারে ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে রাতের আঁধারে একটি ভুট্টাক্ষেতের গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষাণী শাহনাজ বেগম। এ ঘটনায় বিচার চেয়ে দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে আদিতমারী থানায় অভিযোগটি দায়ের করেন শাহনাজ বেগম। তিনি উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের মোবারক হোসেনের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালে ভেটেশ্বর গ্রামে ৩০ শতাংশ জমি দলিলমূলে কেনেন মোবারক হোসেন। চাকরির সুবাদে তিনি ঢাকায় অবস্থান করায় সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে থাকেন স্ত্রী শাহনাজ বেগম। স্বামীর কেনা ওই জমিতে নিজ হাতে ভুট্টা চাষ করেন তিনি। সন্তানের মতো যত্ন নিয়ে প্রতিদিন পরিচর্যা করতেন ক্ষেতটি।

মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো ভুট্টাক্ষেতে পরিচর্যা করতে গিয়ে তিনি দেখতে পান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ক্ষেতের ভুট্টাগাছ উপড়ে ফেলেছে। নিজের হাতে গড়ে তোলা ক্ষেতের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন শাহনাজ।

এ ঘটনায় ভাসুর মশিয়ার হোসেন ও তার স্ত্রী ফাজানা আক্তারের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেছেন শাহনাজ বেগম।

শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, স্বামীর কেনা জমি জবরদখল করতে বিভিন্ন সময় তার ভাসুর মশিয়ার হোসেন ও তার স্ত্রী হুমকি দিয়ে আসছিলেন। জমি দখল করতে না পেরে তারাই ভুট্টাগাছ উপড়ে ফেলে ক্ষতি করেছেন বলে তিনি দাবি করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

অভিযুক্ত মশিয়ার হোসেনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102