শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে বহুতল ভবনে আগুন বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান জাকির, ভাইস চেয়ারম্যান আজিজ বন্দরে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড বাগেরহাটে অ্যাক্টিভিস্টাদের কার্যক্রম ও অর্জন উদযাপন খানপুরে আল মদিনা কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩১ বছরেও পাকা হয়নি হেড়মা–দেবরাজ বাজার সড়ক, বৃষ্টিতে হাঁটুকাদা, দুর্ভোগে ৩০ হাজার মানুষ রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন বাগেরহাটের সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপালী বাংলাদেশের বর্ষপূর্তিতে আসিফ আকবরের শুভেচ্ছা প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

মো: তরিকুল মোল্লা, (ফকিরহাট বাগেরহাট সদর)প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মো. শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিএম সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপালের সভাপতি এমএ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা প্রমুখ।

আলোচনা সভায় খামারিরা সহজ শর্তে ঋণ, বিশেষ প্রণোদনা, পর্যাপ্ত সরকারি ওষুধ সরবরাহ এবং প্রাণিসম্পদের চিকিৎসাসেবা বাড়ানোর দাবি জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশবান্ধব খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে খামারিদের সার্বিক সহযোগিতা প্রদানের চেষ্টা করা হবে। তবে খামারের নিচের পানিতে মাছ চাষ বন্ধ করতে হবে এবং মুরগির বিষ্ঠা পরিবেশসম্মত উপায়ে অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খামার পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102