শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে ৪১ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের ৪৯ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব আ.লীগের সাবেক মেয়র আটক বাগেরহাটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা, মহাসড়ক অবরোধের চেষ্টা; নেতা তুলে নেওয়ার অভিযোগ জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর চান্দগাঁওয়ে ২৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার অপরাধীর পরিচয় নয়, আইনের চোখে সবাই সমান: কয়ছর আহমেদ ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে নতুন সময়সূচি, যা জানা গেল কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ

মো: তরিকুল মোল্লা, (ফকিরহাট বাগেরহাট সদর)প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

গ্রাহকের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের সময় প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপ-পরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুদকের উপ-পরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি অফিসের বিভিন্ন কাগজপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন তারা।

সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করেন, পাসপোর্ট করতে গিয়ে তাদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন কয়েকজন সেবাপ্রার্থী। এ ছাড়া সেবা নিতে এসে কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগও করেন তারা।

গ্রাহকদের আরও অভিযোগ, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা সেবাপ্রার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালকের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগও ওঠে।

এদিকে দুদকের অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে পাসপোর্ট অফিসের সংশ্লিষ্টদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

অভিযান শেষে সাংবাদিকদের দুদকের উপ-পরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অভিযানকালে সংগৃহীত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102