বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

এবারের কলকাতা উৎসবে থাকছে না ঢাকাই ছবি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

এবারের কলকাতা উৎসবে থাকছে না ঢাকাই ছবি।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (কেআইএফএফ) কয়েক বছর ধরে নিয়মিত অংশ নিয়েছে বাংলাদেশ। প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে এই উৎসব, তবে এবার থাকছে না কোনো ঢাকাই সিনেমা। এবারের উৎসবে ২৯টি দেশের সিনেমা প্রদর্শিত হবে। মূলত রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণে এবার বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ।

সংবাদ সংস্থা পিটিআইকে সম্প্রতি পশ্চিমবঙ্গের এই নির্মাতা বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।’

জানা যায়, আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। যেখানে ১৮০টি সিনেমা দেখানো হবে।

এর আগে, ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এ ছাড়া ২৬তম আসরে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। সর্বশেষ গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়েছিল।

এবার শুধু সিনেমাই নয়, উৎসবের বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানালিস্টের তালিকায়ও বাংলাদেশের কোনো অতিথিকে রাখা হয়নি।

উৎসব উপলক্ষে ইতিমধ্যে সেজে উঠেছে কলকাতার নন্দন চত্বর। সেজে উঠেছে কলকাতার বিভিন্ন স্থান। এবার এ উৎসবের প্রতিপাদ্য মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। শুক্রবার (২৯ নভেম্বর) নন্দনের শিশির মঞ্চে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসব পা রাখতে চলেছে ৩০ বছরে। যে কারণে অন্যবারের তুলনায় আরও জাঁকজমক আয়োজন করা হয়েছে। সিনেমা প্রদর্শনেও থাকছে অভিনবত্ব। এবারের উৎসবের থিম সং-এর তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। গানটির কথা লিখেছেন নচিকেতা চক্রবর্তী। অন্যদিকে, এবারের উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে নির্মাতা তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।

এবারের ফোকাস কান্ট্রি ‘ফ্রান্স’। কিংবদন্তি ফরাসি পরিচালকদের বেশকিছু সিনেমা প্রদর্শিত হবে। শতবর্ষ শ্রদ্ধার্ঘ্য তালিকায় রয়েছেন তপন সিনহা, মার্লন ব্র্যান্ডো, মার্সেলো মাস্ত্রোইয়ানি, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, আক্কেনেনি নাগেশ্বরা রাও, বংশী চন্দ্রগুপ্ত, মোহাম্মদ রফি, তালাত মাহমুদ, মদন মোহনের মতো কিংবদন্তিরা।

এ ছাড়া স্পেশাল ট্রিবিউট জানানো হবে কুমার সাহানি, অ্যালিন ডেলন, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রর মতো কিংবদন্তি শিল্পীদের।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102