বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

শেকৃবি ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি সামিয়া, সম্পাদক ইব্রাহিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বিতর্ক সংগঠন শেকৃবি ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হালিমাতুস সামিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিলুল্লাহ।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন করে বৈধ প্রার্থী থাকায় সোসাইটির নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করে।

নবগঠিত কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন সালেহ আহমেদ মাহাতাব রিফাত ও জুবায়েদুল হক মিয়াজি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাবিকুননাহার সাবিক। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাফিউর রহমান রুহান এবং অর্থ সম্পাদক পদে রায়হানুল হক।

এ ছাড়া কর্মশালা বিষয়ক সম্পাদক ছাব্বির আমজাত, শিক্ষা ও দপ্তর সম্পাদক তাসনিম নুহা, প্রচার সম্পাদক সাজিদ আকবর সাকিব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসনাত আব্দুল্লাহ এবং সাংস্কৃতিক সম্পাদক মৃন্ময়ী মুগ্ধ নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রাজ্জাক, মো. রিফাত ও সাকিব তালুকদার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102