বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

এবার বন্ধ হচ্ছে ‘উল্কা’ সিনেমা হল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রযুক্তির আগ্রাসন, মানসম্মত সিনেমার অভাব আর ক্রমাগত লোকসানের ধাক্কায় একের পর এক বন্ধ হচ্ছে দেশের সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে গাজীপুরের অন্যতম পরিচিত বিনোদন কেন্দ্র ‘উল্কা’ সিনেমা হল। আগামী নভেম্বর মাস থেকে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে এই হলের রুপালি পর্দা।

উল্কা সিনেমা হলের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রফিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করে রূপালী বাংলাদেশকে বলেন, বর্তমানে হলটি ধুকে ধুকে চলছে। ক্রমেই লোকসান হচ্ছে। এখনকার সিনেমা চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না। ভালো গল্পের সিনেমা ও পরিচিত নায়ক-নায়িকা হলে ভালো চলে। যেমন সর্বশেষ শাকিব খানের সিনেমা এবং আরিফিন শুভ ও মিম অভিনীত ‘মালিক’ চালিয়ে আমরা অভাবনীয় ব্যবসা করেছিলাম। এরপর আর ব্যবসা নেই। দুই ঈদে সিনেমা চালিয়ে হল টিকিয়ে রাখা সম্ভব নয়। যে কারণে নভেম্বর থেকে আমরা হলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লোকসান তো আছেই তার মধ্যে আবার ভুতুড়ে বিদ্যুৎ বিল। সবকিছু মিলিয়ে সহনশীল পর্যায়ে নেই। আর কত লোকসান দেব? তাই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে সিনেমা হলে দর্শক সমাগম একেবারেই শূন্যের কোঠায়। হাতেগোনা কয়েকজন দর্শক নিয়ে শো চালাতে গিয়ে হলের কর্মীদের বেতন তো দূরের কথা, দৈনিক ও মাসিক বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না। বর্তমান বাজারে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শক টানতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। ফলে পকেটের গাঁটের পয়সা খরচ করে আর কতদিন লোকসান গোনা সম্ভব? বাধ্য হয়েই নভেম্বর থেকে হলটি পুরোপুরি বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।

বর্তমানে এই সিনেমা হলে চলছে কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ সিনেমা। গত শুক্রবার ১৪টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। বাণিজ্যিক ঘরানার জয় চৌধুরী ও মৌ খানকে নিয়ে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগে রাজধানীর বুকে ছাদখোলা বাসে করে বেশ প্রচার-প্রচারণাও চালিয়েছিল। কিন্তু হল খোলার পর দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স—সবখানেই এই সিনেমার শোচনীয় অবস্থা। উল্কা সিনেমা হলেও একই চিত্র বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় এখানকার একটা বড় অংশের মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই সিনেমা হলগুলো। তবে কালের বিবর্তনে একের পর এক হল বন্ধ হয়ে গেছে। মাত্র ১-দেড় বছর আগেও গাজীপুরে হাতেগোনা ৪টি সিনেমা হল সচল ছিল, যার মধ্যে উল্কা অন্যতম। এবার উল্কা বন্ধ হয়ে গেলে জেলাটিতে সাধারণ মানুষের সস্তা বিনোদনের পথ আরও কমে আসবে।

এর আগে কাপাসিয়ার একমাত্র হল ‘মনোরম’ রূপান্তরিত হয়েছে রেস্তোরাঁয়। উল্কা বন্ধ হলে গাজীপুর শুধু মাত্র বর্ষা ও ঝুমুর সিনেমা হল দুটি চালু থাকবে। এই হল দুটিও বর্তমানে ধুকে ধুকে চলছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102