বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

ধর্মপাশায় গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের নিজ বাড়ির উঠান থেকে গাঁজা ও ছয়টি ইয়াবা ট্যাবলেটসহ সোহেল (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত পৌনে ১২টার দিকে চার পুড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্মপাশা থানার এসআই মো. শরীফুল ইসলাম বলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বাসিন্দা সোহেল এ উপজেলার চিহ্নিত একজন মাদক কারবারি। সোমবার রাতে নিজ বাড়ির উঠানে তিনি মাদক বেচা-কেনা করছিলেন। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে চার পুড়িয়া গাঁজা ও ছয়টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আরও সাতটি মামলা রয়েছে।

মঙ্গলবার দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102