বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

তাসকিনের জোড়া আঘাত, আফগানিস্তানকে আটকানোর চ্যালেঞ্জ বাংলাদেশের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

স্বল্প পুঁজি নিয়ে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে লড়াই শুরু করে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার কঠিন সমীকরণে টাইগারদের লক্ষ্য, আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখা। সেই লক্ষ্যে শুরুতেই সাফল্য এনে দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে আফগানিস্তানের প্রথম উইকেট তুলে নেন তিনি।

আতালকেও ফিরিয়েছেন এই পেসার। ৭ ওভার শেষে আফগানদের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৪০ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নামে আফগানিস্তান। দুই প্রান্ত থেকে নতুন বল হাতে আক্রমণ শুরু করেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

নিজের দ্বিতীয় ওভারে গুরবাজকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। ৮ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন আফগান এই ওপেনার। গুরবাজের বিদায়ের পর সেদিকুল্লাহ আতালকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান ইব্রাহিম জাদরান। তবে  বাঁধা হয়ে দাড়ান তাসকিন৷ আতালকে নিজের দ্বিতীয় শিকার বানিয়েছেন বোল্ড আউট করে।

 

তবে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা কেবল ম্যাচ জেতার নয়, ফাইনালে ওঠার সমীকরণ মেলানোরও। ১৬১ রানের লক্ষ্য দিলেও নির্ধারিত সমীকরণ অনুযায়ী আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হবে টাইগারদের। ফলে স্বল্প পুঁজি নিয়েও ম্যাচে টিকে থাকতে বোলারদের ওপরই ভরসা বাংলাদেশের।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের তোপে পড়ে বাংলাদেশ। শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল।

ইমন ৭০ রান এবং সাইফ ৪১ রান করেন। তাঁদের ব্যাটে ভর করে বাংলাদেশ ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। আফগানিস্তানের হয়ে রশিদ খান একাই শিকার করেন ৪ উইকেট। আজমাতুল্লাহ ওমরজাই ও আহমাদজাই নেন দুটি করে উইকেট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102