বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট কেশবপুরে তিন সহস্রাধিক কৃষককে বিনা মূল্যে সার ও বীজ প্রদান গাজীপুরে পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুলকাটিতে বিএনপির বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা চট্টগ্রামে এমইবি গ্রুপের কার্যালয়ে হামলা-ভাঙচুর এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা কমিটি গঠন নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথির অভিযোগ

নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

এর আগে, রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন তার স্বজনেরা। পুলিশ জানায়, সিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনার পর আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাকিব মৃধা (২৫), পিতা জাহাঙ্গীর মৃধা; রুবেল মৃধা (৩০), পিতা জাহাঙ্গীর মৃধা; মিল্টন হাওলাদার (২০), পিতা মজিবুর রহমান; সেলিনা বেগম (৫৫), স্বামী নূর মোহাম্মদ; সোহেল হাওলাদার (২৭), পিতা মজিদ হাওলাদার; রাশেদ মৃধা, পিতা মৃত মালেক মৃধা এবং শহিদুল ইসলাম (২৮), পিতা মোবারক খলিফা।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মূল আসামি সিরাজুল ইসলামসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102