বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটবে শ্রমিক ফেডারেশন : রিজভী নেছারাবাদে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা খোলা আকাশের নিচে পাঠদান পলাশে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপির দুই নেতার পদ স্থগিত বিদ্যুৎ বিলের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে উধাও মিটার রিডার চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা ও জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : হুমায়ুন কবির পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : হুমায়ুন কবির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে কাজ করবে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের সঠিক প্রতিনিধিত্ব করতে পারে না। তাই আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, এই আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথ সুগম করবে। তবে বিষয়টি একতরফা নয়, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেরও সমপর্যায়ের সহযোগিতা ও প্রতিশ্রুতি প্রয়োজন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 Asbd24.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102